পংকজ চন্দ্র শীলের কবিতা
- পঙ্কজ শীল - আজও ভুলিনি তোদের
খোদার কসম! বিশ্বাস কর্
আমি তোদের কাউ কে ভুলিনি
আজও নেত্রকোনার মৃত্তিকার-
তিলক লেগে আছে আমার কপালে।
যেখানে চৌদ্দটি বসন্ত কেটেছে
কোকিলের ডাক শুনে,
ভ্রমরের গান শুনে
জোনাকির নৃত্য দেখে,
জোৎস্নার আলো
সকালের রোদ,
আর বিকেলের বটের ছায়া মেখে
আমি ভুলিনি রে... তাদের কাউ কে ভুলিনি...
আজও তোদের চরিত্রগুলি কে নীরবে শ্রদ্ধা করছি..!!!
শুধু একবার বিশ্বাস কর্...
আমি তোদের কাউ কে ভুলিনি।
পবিত্র সিলেটের মৃত্তিকায় দাড়িঁয়ে বলছি-
হযরত শাহজালালের নাম নিয়ে বলছি-
আমি তোদের কাউ কে ভুলিনি।
আজ আমার চন্দ্র ছাড়া গ্রহের মিলন হয় না
এখন আর চাদঁ উঠেনা,আমার ঠোঁটের কোনে
এখন আর সূর্য্য হাসে না।
শুধু মরিচায় ভরে গেছে কালো কলিজা টা..!!
তবুও আমি তোদের কাউকে ভুলিনি।
চন্দ্র- সূর্য্য গ্রহ তারা
আসমান জমিন আরও আছে যারা
তাদের সবাইকে সাক্ষী রেখে বলছি-
আমি তোদের কাউ কে ভুলিনি...
খোদার কসম! বিশ্বাস কর্
আমি তোদের কাউ কে ভুলিনি......
০৭.০১.২০১৭ খ্রি.
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।